ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন, যা গৃহীত হয়েছে।

দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার পেছনে স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া দীপেন দেওয়ান দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে আলোচনায় এসেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

আপডেট সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬