ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

কারামুক্তির পরপরই জেল গেট থেকে ফের আটক আওয়ামী লীগ নেতা

জামিনে মুক্তি পাওয়ার পরপরই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকারকে ফের আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় সিরাজুল হকের পরিবার ও স্বজনরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। কারামুক্তির সময় স্বামীকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার তাকে হয়রানি করা হচ্ছে। সিরাজুল হক নিজেও দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং মিথ্যা মামলায় বারবার তাকে হেনস্তা করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের এপ্রিলে তাকে আটক করা হয়েছিল এবং বিভিন্ন মামলায় তাকে বারবার গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারামুক্তির পরপরই জেল গেট থেকে ফের আটক আওয়ামী লীগ নেতা

আপডেট সময় : ১২:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬