ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আগামী ছয় মাসে দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

দেশের পাঁচটি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক শিশু হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় এই হাসপাতালগুলো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পগুলোর আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতির দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে এগুলো উদ্বোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রতিটি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকবে এবং সেবার মান নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনেও বড় অঙ্কের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আগামী ছয় মাসে দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬