ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেশি। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

জরিপ অনুযায়ী, বহুতল ভবন এবং নির্মাণাধীন স্থাপনাগুলোতে মশার লার্ভার উপস্থিতি সবচেয়ে বেশি। প্রজননস্থল হিসেবে জমে থাকা পানি, বালতি ও প্লাস্টিকের ড্রামকে প্রধানত দায়ী করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৭ জুন থেকে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে পাঁচ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে অন্তত তিন দিন পরপর জমে থাকা পানি অপসারণের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫০৫৬৪৮ টাকা, বিমানভাড়া কমল ২৪ হাজার

ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড

আপডেট সময় : ০৪:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬