মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক আরিফুল ইসলাম এবং শিশু আফরিন ও আকবর আলী। স্থানীয়রা জানান, ইজিবাইকটি শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























