মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

এলডিসি উত্তরণ: তিন বছর পিছিয়ে দেওয়ার তথ্যে বিভ্রান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে—এমন সংবাদ গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির মূল প্রতিবেদনে এর সত্যতা পাওয়া যায়নি। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) তাদের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি, বরং ‘অল্প সময়ের’ বর্ধিত প্রস্তুতিকাল বা ‘শর্টার এক্সটেনশন’ দেওয়ার কথা বলেছে।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে তিন বছর সময় চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেই তথ্যের সঙ্গে সিডিপির সুপারিশের সমন্বয় করতে গিয়েই মূলত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদদের মতে, সিডিপির ভাষায় ‘শর্টার এক্সটেনশন’ বলতে সাধারণত এক বছরের মতো সময়কে বোঝানো হয়। বাংলাদেশ ইতোমধ্যে উত্তরণের সব সূচকে প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে, তাই দীর্ঘ সময় এলডিসি তালিকায় থাকা বরং দেশের জন্য নতুন সুযোগ অর্জনে বাধা সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দম্পতিসহ দুই পোশাক শ্রমিকের মৃত্যু

এলডিসি উত্তরণ: তিন বছর পিছিয়ে দেওয়ার তথ্যে বিভ্রান্তি

আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬