ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের একটি মাদ্রাসার পেছন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম ওই ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার পাশাপাশি মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে পুকুর দেখার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নাঈম আর ফেরেননি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬