মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

কুমিল্লায় দুই শিশু নির্যাতনের শিকার: একজন আটক, অন্যজন পলাতক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ এবং অন্যটির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হারুন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এদিকে উত্তর শীলমুড়ি ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসা আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওদুদ মিয়া নামের স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে। ঘটনার পর সহপাঠীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, উত্তর শীলমুড়ি ইউনিয়নের ঘটনায় অভিযুক্ত ওদুদ মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুর ইউনিয়নের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত হারুনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

কুমিল্লায় দুই শিশু নির্যাতনের শিকার: একজন আটক, অন্যজন পলাতক

আপডেট সময় : ০৭:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬