ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পঞ্চগড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টা: মামলা দায়ের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবার দায়ের করা মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী দুজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত রবিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এরপর তারা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে এবং তার মামিকে পাশের নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে মামি পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টা: মামলা দায়ের

আপডেট সময় : ০৪:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬