ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মিরপুরে মায়ের করুণ মৃত্যু: চার সন্তানকে আইনি নোটিশ

রাজধানীর মিরপুরে নুরুজাহান বেগম নামে এক বৃদ্ধার একাকী মৃত্যুর ঘটনায় তার চার সন্তানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মাধ্যমে পাঠানো এই নোটিশে ওই বৃদ্ধার মৃত্যুতে সন্তানদের ভূমিকা এবং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঘটনাটি কেবল একটি পারিবারিবক শোকের বিষয় নয়, বরং এটি প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও পারিবারিক দায়িত্ববোধের মতো সংবেদনশীল বিষয়ের সঙ্গে সরাসরি জড়িত।

সংবিধানের আলোকে প্রবীণদের মানবিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও পরিবারের যৌথ দায়িত্ব। ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ অনুযায়ী সন্তানদের ওপর তাদের পিতা-মাতার দেখভাল ও পরিচর্যার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে নোটিশপ্রাপ্ত চার সন্তানের কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তারা নুরুজাহান বেগমের ভরণপোষণ, চিকিৎসা ও সার্বিক তত্ত্বাবধানে কী ভূমিকা রেখেছিলেন এবং মৃত্যুর আগে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে জাতীয় মানবাধিকার কমিশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিশে। সন্তানরা যেন এই ঘটনার স্বাধীন তদন্তে সহযোগিতা করেন, সেই আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, নোটিশপ্রাপ্তদের মধ্যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রবাসী সন্তান রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মিরপুরে মায়ের করুণ মৃত্যু: চার সন্তানকে আইনি নোটিশ

আপডেট সময় : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬