ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্য, কাজী জানালেন অজানা তথ্য

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রবীণ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঢাকার মগবাজার এলাকার একটি শয়নকক্ষ থেকে সিসিটিভি ও মোবাইল ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওগুলোতে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তাকে। এই ঘটনা নিয়ে গত মঙ্গলবার সামাজিক ও গণমাধ্যমগুলোতে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়।

সোমবার রাতে ভাইরাল হওয়া প্রথম ভিডিওটিকে দলীয় সমর্থকরা এআই দিয়ে তৈরি করা বলে দাবি করলেও, পরে এমপি নিজেই তার ব্যাখ্যা দেন। তিনি আলোচিত মরিয়ম খাতুন নামে তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন এবং জানান যে গত ১৭ জুন তিন লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

তবে জামায়াত এমপির বিয়ে এবং ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া কাবিননামা নিয়ে নতুন করে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এমপি গাজী নজরুল ইসলাম ১৭ জুন বিয়ে সম্পন্ন হওয়ার দাবি করলেও, কাবিননামা নিবন্ধনকারী কাজী মাওলানা বি এ এম বাকী বিল্লাহ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর থানার ১২ নং গাবুরা ইউনিয়নের এই কাজী মঙ্গলবার রাতে জানান, তিনি জানেন না বিয়ে কবে, কোথায় হয়েছে। তাকে গত পরশু (সোমবার) দিবাগত রাতে জানানো হয়েছে যে, ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে এবং তাকে কেবল নিবন্ধন করতে হবে। ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্য অনুযায়ী তিনি কাবিননামা প্রস্তুত করেছেন।

ভাইরাল ভিডিও ও আলোচনা-সমালোচনার ঝড় উঠলে আলাদা দুটি ভিডিওতে এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং তার পিতা মাসুম বিল্লাহ একই ধরনের বক্তব্য দেন। তারা দাবি করেন, পারিবারিকভাবেই তিন লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় স্ত্রী হিসেবে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে এবং এটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তবে জামায়াতের প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধা এই এমপির এ ধরনের ভিডিও ভাইরালের ঘটনায় দলটির অভ্যন্তরে চাপা অসন্তোষ দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্বকে ইবাদত মনে করে পালনের আহ্বান জামায়াত আমিরের

জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্য, কাজী জানালেন অজানা তথ্য

আপডেট সময় : ১১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬