ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার অভিযোগ

রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে মো. পলাশ (৩৪) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করে আসছিলেন। পেশায় একজন প্রাইভেটকার চালক হলেও গত কিছুদিন ধরে তিনি সেই কাজ বন্ধ রেখেছিলেন এবং বিএনপির একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, ঘটনার সময় রাত ৮টার দিকে পলাশ রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় এবং তার বুক ও মাথায় গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত পলাশের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবুজবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং তারা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিত্যক্ত লাইফবোটে কোটি টাকার ব্যবসা: সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের নতুন দিগন্ত

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার অভিযোগ

আপডেট সময় : ০১:৫৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬