ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বরিশালে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে নিয়ে মসজিদের ইমাম উধাও, এলাকায় চাঞ্চল্য

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও তার পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, দামুদরকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটি নেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি।

পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২), যিনি মাহাবুব হাওলাদারের মেয়ে, নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে পালিয়ে গেছেন।

মসজিদের কয়েকজন মুসল্লি জানান, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যান। পরে তারা জানতে পারেন, তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে গেছেন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্বকে ইবাদত মনে করে পালনের আহ্বান জামায়াত আমিরের

বরিশালে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে নিয়ে মসজিদের ইমাম উধাও, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬