ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বরিশাল-ঢাকা মহাসড়কে রেণু পোনা পাচার: সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগ

বরিশাল-ঢাকা মহাসড়ক ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেণু পোনা পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি শক্তিশালী চক্র দপদপিয়া ব্রিজ থেকে গড়িয়ার পাড় পর্যন্ত ১২ কিলোমিটার সড়ককে তাদের পাচার কাজের রুট হিসেবে ব্যবহার করছে। এই রুট ব্যবহারের জন্য প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ রেণু পাচার হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার চক্রের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। বর্তমানে স্থানীয় রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ও তাদের সহযোগীরা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। পাচার কাজে সহায়তা করতে এলাকাভিত্তিক নির্দিষ্ট অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে এবং এতে বিভিন্ন পর্যায়ের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের যোগসাজশ থাকার অভিযোগ পাওয়া গেছে। চক্রটি নির্দিষ্ট আড়তদার ও রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে পুরো নিয়ন্ত্রণ বজায় রেখে অবৈধ এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে একক গেটওয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সুপারিশ

বরিশাল-ঢাকা মহাসড়কে রেণু পোনা পাচার: সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৯:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬