সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিদর্শক আসাদুল হকের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— জুবায়ের আহমেদ (২৪), রাকিব সরকার (৩০), কালাম শেখ (৪০), তানভীর হোসেন (১৮), মুকুল হোসেন (২৫), আবু হাসেম (২১), এবং জান্নাত আলী (২৬)। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















