ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

চাঁদপুরে পুকুরের ঘাটলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

চাঁদপুরের হাইমচরে পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের হাসমত উল্যাহ মৃধার নাতি এবং উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে প্রতিপক্ষ কুদ্দুস মৃধা, বিল্লাল মৃধা, হাসান মৃধা ও হাবিব মৃধাসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাসমত উল্যাহকে মারধর করতে গেলে ওমর ফারুক তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এসময় হামলাকারীরা ফারুক ও তার স্বজনদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তারা দিশেহারা হয়ে পড়লে হামলাকারীরা ধারালো দা দিয়ে ফারুকের গলায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর দিনযাপন: কঠোর অবস্থানে বিজিবি

চাঁদপুরে পুকুরের ঘাটলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৫৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬