ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান জানিয়েছেন, তিনি বিশ্ব সংস্থার সনদ সমুন্নত রেখে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন। তিনি নিজেকে সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে জানান, ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে থেকে সব দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী অধিবেশনে সংস্কার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং বৈশ্বিক নেতৃত্বের রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তিনি ছয়টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্যের ওপর বিশেষ নজর দেবেন। একটি শক্তিশালী ইন্টার্নশিপ কর্মসূচি নিশ্চিত করতে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে ট্রাস্ট ফান্ডে সহায়তার আহ্বান জানিয়েছেন। সব দেশের ঐকমত্যের ভিত্তিতে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই তার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য: সংসদ সদস্য মাসুদের দম্ভোক্তি নিয়ে প্রশ্ন

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

আপডেট সময় : ১১:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬