ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জাতিসংঘ মহাসচিব পদে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে আগ্রহী। ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের সূত্রে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। গত ডিসেম্বরে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদানের পর তাদের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিফা প্রধান বিশ্বজুড়ে একজন সমাদৃত ব্যক্তিত্ব এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা তাঁর রয়েছে।

বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরেই তাঁর বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, কিংবা ট্রাম্প এ বিষয়ে তাঁর সাথে কতটা আলোচনা করেছেন, তা স্পষ্ট নয়।

জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রার্থীকে প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যদের সুপারিশ পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়। অন্যদিকে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি

জাতিসংঘ মহাসচিব পদে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

আপডেট সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬