ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়ার ক্রমাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছাড়া ইউক্রেনের হাতে আর কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, সাম্প্রতিক হামলায় রাশিয়া ৭৩টি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ব্যবহার করেছে, যার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর। জেলেনস্কি বারবার সতর্ক করে আসছেন যে, তাদের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসছে। তবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই অনুরোধের বিষয়ে কোনো সাড়া দেয়নি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে রাশিয়ার বেপরোয়া আগ্রাসনের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য: সংসদ সদস্য মাসুদের দম্ভোক্তি নিয়ে প্রশ্ন

রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

আপডেট সময় : ১১:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬