ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আলোচিত রামিসা হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মামলার সাক্ষ্য গ্রহণের কাজ প্রায় শেষের পথে। তবে বিচারাধীন এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় এবং রায়ের বিষয়টি সম্পূর্ণ আদালতের ওপর নির্ভর করছে।

মামলার আসামি সোহেল রানার জবানবন্দিতে ‘ডলার’ নামের অন্য এক ব্যক্তির সম্পৃক্ততার কথা শোনা গেলেও, এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া মুন্সীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় চারজনকে দ্রুত গ্রেফতার এবং তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি সরকারের একটি বড় সাফল্য বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬