ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

এলডিসি উত্তরণ: প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর সুপারিশ জাতিসংঘের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে প্রস্তুতিকাল ২০২৬ সালের নভেম্বর থেকে বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার সুপারিশ করেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিডিপির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে পাঠানো এক বার্তায় এই প্রস্তুতিকাল বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বাড়তি এই সময়টুকু যেন দেশের কাঠামোগত দুর্বলতা দূরীকরণ এবং প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার করা হয়।

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি যে চাপের মুখে পড়েছে, তা বিবেচনায় নিয়ে সরকার এই বাড়তি সময়ের আবেদন জানিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, এই বাড়তি সময় এলডিসি-পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। উল্লেখ্য, এলডিসি উত্তরণের তিনটি প্রধান সূচকেই বাংলাদেশ ইতিমধ্যে নির্ধারিত মানদণ্ড অর্জনে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

এলডিসি উত্তরণ: প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর সুপারিশ জাতিসংঘের

আপডেট সময় : ০৬:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬