ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জর্ডানে সাধারণ ক্ষমার ঘোষণা গুজব, দূতাবাসের সতর্কবার্তা

জর্ডানে অবস্থানরত নথিপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি দেখা দিয়েছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আম্মানের বাংলাদেশ দূতাবাস।

এক জরুরি সতর্কবার্তায় দূতাবাস স্পষ্ট করেছে যে, জর্ডান সরকারের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণার কোনো তথ্য তাদের কাছে নেই। কোনো ধরণের প্রতারণামূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে প্রবাসীদের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে তা দূতাবাসের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

জর্ডানে সাধারণ ক্ষমার ঘোষণা গুজব, দূতাবাসের সতর্কবার্তা

আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬