বাংলাদেশ ও সুইজারল্যান্ড নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। সম্প্রতি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শের ষষ্ঠ রাউন্ডে দুই দেশ এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মার্কাস লিটনার নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে ক্রমবর্ধমান সুইস বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। উভয় পক্ষই ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করে। এছাড়া গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়। বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
রিপোর্টারের নাম 






















