ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ছয়জন কাউন্সিলর। রিট আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছে।

গত ১৬ মে বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুইজনসহ মোট ২৫ জন পরিচালক মিলে বোর্ডের সভাপতি নির্বাচন করবেন। বর্তমানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০২:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬