প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, প্রবাসীদের জন্য একটি সমন্বিত ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ড চালু হলে আর আলাদা করে বিএমইটি কার্ডের প্রয়োজন থাকবে না। একটি মাত্র কার্ডের মাধ্যমে প্রবাসীরা সব ধরনের সরকারি সুবিধা নিশ্চিত করতে পারবেন।
মন্ত্রণালয়ের এক সভায় মন্ত্রী আরও জানান, রেমিট্যান্স যোদ্ধাসহ ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় বসবাসরত প্রবাসীরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ক্রেডিট কার্ডের আদলে তৈরি এই কার্ডটিতে ডিজিটাল পরিচয়পত্র এবং ট্র্যাকিং সুবিধা থাকবে। এছাড়া রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা, ভূমি সংক্রান্ত সেবা এবং হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদানের মতো সুযোগ-সুবিধা যুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে।
রিপোর্টারের নাম 






















