মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সিলেটে হামের উপসর্গে ইন্টার্ন নার্সের মৃত্যু

সিলেটে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে জেরিন সুলতানা (২২) নামে এক ইন্টার্ন নার্সের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে হামের উপসর্গে অসুস্থ ছিলেন জেরিন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার আরও অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলায় হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও প্রাপ্তবয়স্ক হিসেবে এটিই প্রথম মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ–অভ্যুত্থানের দুই বছর পর প্রথম প্রকাশ্য বক্তব্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডের খবর

সিলেটে হামের উপসর্গে ইন্টার্ন নার্সের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬