ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় ন্যায়বিচারকে এগিয়ে নেবে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না করে দেশ থেকে ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা সম্ভব নয়।

সোমবার (১৭ নভেম্বর) যৌথ বিবৃতিতে এমন অভিমত ব্যক্ত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দেশের শিশু, তরুণ, বৃদ্ধদের নির্বিচারে হত্যার পর এখনও এই হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে চলেছে। বাংলাদেশে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, অর্থপাচার, গণহত্যাসহ এমন কোনও অপরাধ নেই যা শেখ হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী সরকার ঘটায়নি। তাই প্রতিটি ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় এনে বাংলাদেশের মানুষের প্রাপ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা দেশের আইন-আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা আশা করি, আদালত নির্মোহভাবে এই বিচার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে।

এর রায় ভবিষ্যতে জনগণের ওপর নিষ্ঠুরতা, হত্যাযজ্ঞ ও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সতর্কবার্তা হিসেবে চিহ্নিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ দুই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিল ইরান

‘শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় ন্যায়বিচারকে এগিয়ে নেবে’

আপডেট সময় : ০৬:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫