ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি এখন জাতীয় চিড়িয়াখানায়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষটি অবশেষে কোরবানির তালিকা থেকে বাদ পড়েছে। এটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য রাখা হয়েছে। ঈদুল আজহার দিন থেকে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের একটি বড় অংশ এই মহিষটি দেখতে ভিড় জমিয়েছেন।

চিড়িয়াখানার ৭ নম্বর শেডে এই মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে, নামফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পাশাপাশি একটি বানান ভুলও লক্ষ্য করা গেছে, যেখানে ‘ট্র’ এর বদলে ‘ট্ট’ লেখা হয়েছে। এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা ও হাস্যরস সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির বিশেষত্বের কারণে খামারিরা এর নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। মহিষটি দেশি-বিদেশি গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এর উপর প্রতিবেদন প্রকাশিত হয়।

বিশেষজ্ঞদের মতে, অ্যালবিনিজম একটি জিনগত অবস্থা যার ফলে প্রাণীর শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। এই মেলানিনই চামড়া, লোম এবং চোখের স্বাভাবিক রং নির্ধারণ করে। মেলানিনের অভাবে প্রাণীর শরীর সাদা বা গোলাপি আভাযুক্ত হয় এবং চোখ লালচে বা হালকা গোলাপি দেখায়।

জীববৈচিত্র্য বিশেষজ্ঞদের মতে, অ্যালবিনো বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী অত্যন্ত বিরল, বিশেষ করে গবাদিপশুর ক্ষেত্রে। কিছু গবেষণা অনুযায়ী, হাজার বা দশ হাজারে একটি প্রাণীর মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যেতে পারে। তবে বন্য পরিবেশে টিকে থাকার সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরও কম হতে পারে। অ্যালবিনো প্রাণীগুলো কেবল দৃষ্টিনন্দনই নয়, জীববৈচিত্র্য ও জিনগত গবেষণার ক্ষেত্রেও এদের বিশেষ গুরুত্ব রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি এখন জাতীয় চিড়িয়াখানায়

আপডেট সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬