ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চামড়া সংগ্রহকারী প্রান্তিক ব্যবসায়ীরা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে সরকার নজরদারি রাখবে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করবে। তিনি আরও জানান যে, চামড়া কেনাবেচায় ধীরগতি পরিলক্ষিত হলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা। তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন বাজেট ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।

এ সময় সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬