ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সাম্বার ছন্দের বাইরে অন্য এক রাফিনহা: বার্সার রেকর্ড বয়কে ঘিরে ব্রাজিলের হেক্সার স্বপ্ন

ব্রাজিলের নাম শুনলে চোখের সামনে ভাসে ড্রিবলিং আর সাম্বা নাচের ছন্দ। পেলে, জিকো, রোনালদিনহো থেকে হালের নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে সমর্থক-সমালোচকরা। রাফিনহা সেই ঐতিহ্যের বাইরে নন। তার বড় শক্তি আধুনিক ফুটবলের কৌশলগত শৃঙ্খলা এবং প্রেসিং। রাইট উইং দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করতে দারুণ পটু। লা-লিগার এই মৌসুমে ছিলেন দারুণ ফর্মে। নিয়মিত গোল করার পাশাপাশি এসিস্টে দলের লীগ শিরোপা জিতায় রেখেছেন বড় ভুমিকা।

কোচের আস্থার প্রতীক

রাফিনহার প্রশংসা করে বার্সেলোনার ম্যানেজার হান্সি ফ্লিক বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এমন খেলোয়াড় সে। কেবল আক্রমণ নয়, হারানো বল কেড়ে নিতে তার গতি আর ক্ষিপ্রতা দুর্দান্ত। তার মতো খেলোয়াড় যেকোনো কোচের কাজকে সহজ করে দেয়।’

ক্যারিয়ার ও পরিসংখ্যানের পাতা

রাফিনহার পুরো নাম দিয়াজ বেলোলি। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে জন্ম তার। খেলেন রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। বর্তমানে স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন। ২০২১ সালের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হওয়া রাফিনহা খেলেন ১১ নম্বর জার্সিতে।

অর্জন ও ট্রফি ক্যাবিনেট

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৫৮ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন রাফিনহা। বার্সেলোনার হয়ে জিতেন ২০২২-২৩ এবং ২০২৪-২৫ মৌসুমে স্প্যানিশ লা লিগা। এছাড়া ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও আছে তার ঝুলিতে।

বার্সেলোনার জার্সিতে রাফিনহা। ছবি: বিবিসি

২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে ২২ গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০১৩-১৪ মৌসুমের রেকর্ডে ভাগ বসান রাফিনহা। ওই মৌসুমে প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে লা লিগার ‘প্লেয়ার অব দ্য সিজন’ নির্বাচিত হন।

বিশ্বকাপের মঞ্চ ও হেক্সার স্বপ্ন

কাতার বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে রাফিনহা ছিলেন নিয়মিত খেলোয়াড়। ওই আসরে পাঁচ ম্যাচের সবকটিতেই মাঠে নামলেও তিনি বা তাঁর দল আশানুরূপ সাফল্য পায়নি। ২০২৬ বিশ্বকাপে দলের আক্রমণভাগে আস্থার প্রতীক রাফিনহা। রাইট উইং দিয়ে আক্রমণ তৈরিতে তার বাঁ পায়ের পাস ও ক্রসিং দলের মূল ভরসা। ২০০২ সালের পর ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করাটাই এখন রাফিনহার লক্ষ্য।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

সাম্বার ছন্দের বাইরে অন্য এক রাফিনহা: বার্সার রেকর্ড বয়কে ঘিরে ব্রাজিলের হেক্সার স্বপ্ন

আপডেট সময় : ০৯:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬