ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদের আনন্দ ভাগাভাগি করতে টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনের কাছে ফেরার অনন্ত আনন্দ নিয়ে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে ঘরমুখো যাত্রীরা ছুটছেন বাড়ির পথে।

টঙ্গী রেলস্টেশনে দেখা গেছে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড়। যেন জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো স্টেশন এলাকা। ট্রেনে বসার জায়গা না থাকলেও যাত্রীদের চোখেমুখে ছিল বাড়ি ফেরার স্বস্তি আর ঈদের আনন্দ।

মানুষ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও দরজায় ঝুলে গন্তব্যের দিকে ছুটছে। এই চিত্রই বলে দিচ্ছে, ঈদ উদযাপনে পরিবারের সান্নিধ্য কতটা আকাঙ্ক্ষিত তাদের কাছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

ঈদের আনন্দ ভাগাভাগি করতে টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

আপডেট সময় : ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬