ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গাবতলী হাটে খুঁটি ভাড়া নিয়ে অসন্তোষ, বেপারীদের আক্ষেপ: ‘লাভের টাকা মাঝপথেই শেষ’

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে গরু বিক্রি করতে আসা বেপারীরা খুঁটি ভাড়া নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন। গরুর জন্য এক হাত জায়গার একটি খুঁটি ভাড়া নিতে দেড় হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে তাদের, যা তাদের লাভের একটি বড় অংশ কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

কুষ্টিয়ার কুমারখালীর পানটি গ্রামের গরু ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, গরু পালন ও ব্যবসায় যে লাভ হওয়ার কথা, তা খুঁটি ভাড়ার কারণে মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, “একটি গরুর জন্য এক হাত জায়গার একটি খুঁটি ভাড়া নিতে চলে যায় দেড় থেকে পাঁচ হাজার পর্যন্ত। ইজারাদারদের যত খুঁটি, তত আয়।”

একই এলাকার বাবুল হোসেনও গাবতলী হাটে গরু নিয়ে এসেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী এই হাটের বর্ধিত অংশে খুঁটি ভাড়া নিতে গিয়ে তিনি বলেন, “সেডে একটি খুঁটির ভাড়া পাঁচ হাজার টাকা। সেখানে বৃষ্টিতে গরু ভেজার ভয় নেই। সেডের বাইরে ভাড়া নিলে দেড় থেকে দুই হাজার টাকা লাগে। হাটের বাইরে গরু রাখতে আমার দিতে হচ্ছে এক হাজার ৪০০ টাকা।”

কুমারখালীর কৃষক ও ব্যবসায়ী তরুন হোসেন জানান, তিনি হাটের বর্ধিতাংশে ১১টি খুঁটি ভাড়া নিয়েছেন, যার প্রতিটির জন্য দেড় হাজার টাকা দিতে হচ্ছে ইজারাদারদের। তিনি অভিযোগ করেন, “এসব খুঁটিতে জায়গা নেই বললেই চলে। গরু বাঁধা যায় না। একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব এক হাতের মতো। বাইরের দুই খুঁটির দূরত্ব এক হাতের কম। যতদিন গরু বিক্রি না হবে ততদিন গরুগুলো দাঁড় করিয়ে রাখতে হবে।”

শহীদুল ইসলাম আরও জানান, “হাটে যত খুঁটি তত বেশি আয়। গরু দাঁড়াতে পারে না অথচ একটি খুঁটির ভাড়া দেড় হাজার। দেখেন এক হাতেরও কম জায়গা রেখে আরেক খুঁটি। বেশি খুঁটি দেওয়া হয়েছে বেশি লাভ করার জন্য। যত গরু তত খুঁটি। গরু বিক্রি হয়ে গেলে নতুন করে গরু বাধলেও একই দাম, দেড় হাজার টাকা দিতে হবে।” ঈদ পর্যন্ত এক খুঁটি কতবার ভাড়া হতে পারে জানতে চাইলে শহীদুল বলেন, “বাজার ভালো থাকলে দ্রুত বিক্রি হয়। তখন তিনবার পর্যন্ত ভাড়া হয়। তবে, বেচাকেনা ভালো না থাকলে একবারেই শেষ হয়ে যায়।”

গাবতলী হাটের ৯৬টি খুঁটি ভাড়া নেওয়া রফিক উদ্দিন জানান, তিন লাইনে তার ৩২টি করে মোট ৯৬টি খুঁটি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

গাবতলী হাটে খুঁটি ভাড়া নিয়ে অসন্তোষ, বেপারীদের আক্ষেপ: ‘লাভের টাকা মাঝপথেই শেষ’

আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬