ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়কের উভয়মুখী সড়কে প্রায় আট কিলোমিটারজুড়ে এই যানজট দেখা দিয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করায় এই যানজট সৃষ্টি হয়।

সোনারগাঁওয়ের যানজট গজারিয়ার ভবেরচর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ায় শত শত যাত্রী ও চালক দুর্ভোগ পোহাচ্ছেন।

যানজটে আটকা পড়া ঢাকাগামী এক যাত্রী বলেন, ভবেরচর এলাকায় পৌঁছতেই যানজটে আটকা পড়ি এবং দীর্ঘ সময় ধরে একই জায়গায় আছি। গাড়ি একটুও সামনে এগোচ্ছে না।

কুমিল্লাগামী একজন প্রাইভেটকার চালক জানান, ঈদকে সামনে রেখে এমনিতেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় পরিবার নিয়ে অনেক ভোগান্তিতে পড়েছেন তিনি।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

আপডেট সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬