পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর নিশ্চিত করতে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশবিষয়ক প্ল্যাটফর্মের অধীনে ‘ইচ্ছের হাত বাড়াই’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন কমিউনিটিতে পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল বর্জ্য ব্যাগ বিতরণ করা হচ্ছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, গত এক দশক ধরে সিটি করপোরেশনের সহযোগিতায় ১০টিরও বেশি কমিউনিটিতে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করা।
তারা দাবি করছেন, সাধারণ প্লাস্টিক ব্যাগ পরিবেশে দীর্ঘমেয়াদী ক্ষতি করে এবং বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। সেখানে বায়ো-ডিগ্রেডেবল বর্জ্য ব্যাগ ব্যবহারের ফলে প্রায় ১২০ কেজি প্লাস্টিক বর্জ্য পরিবেশে যাওয়া রোধ করা সম্ভব হবে। একইসঙ্গে এটি প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে মিশে গিয়ে পরিবেশের ক্ষতি কমাবে।
এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩০ হাজার কেজি পশুর বর্জ্য নিয়ন্ত্রিতভাবে অপসারণ করা সম্ভব হবে। এতে শহরের প্রায় ৩ হাজার স্থানে ড্রেন ব্লকেজ ও জলাবদ্ধতার ঝুঁকি হ্রাস পাবে। পাশাপাশি প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন কমিউনিটিতে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একজন কর্মকর্তা বলেন, “আমাদের প্রতিষ্ঠান সারা বছর বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে। কোরবানির সময় ‘ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি’ উদ্যোগটি তারই অংশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
রিপোর্টারের নাম 























