ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোরবানির পশুর হাটে অনিয়ম বরদাশত নয়: কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, পশুর হাটের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ উল্লেখ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন। ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এ পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

কোরবানির পশুর হাটে অনিয়ম বরদাশত নয়: কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন

আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬