ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজধানীর কদমতলীতে বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকায় বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জুরাইনের ঋষিপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার প্রধান সড়ক ধরে বৃষ্টির পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন।

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর কদমতলীতে বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬