ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন অস্থায়ী ১০টি এবং স্থায়ী গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
গাবতলী গরুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন হাটে গরু বাঁধার জন্য প্রতি খুঁটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগের বিষয়ে বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে এবং এর কোনো সত্যতা মেলেনি। তিনি আরও নিশ্চিত করেন যে, কোনো বিক্রেতার কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।
প্রশাসক আরও জানান, হাট ব্যবস্থাপনা নিয়ে যেসব অভিযোগ সামনে এসেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে এবং তদন্তে ৫ শতাংশ হাসিলের বেশি অতিরিক্ত টাকা নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























