ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরানের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে: তেহরান

তেহরান দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্রীড়া হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে এক দুই বছরের শিশুসহ মোট ২৪ জন নিহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন।

বাঘাই তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, ওই হামলায় একটি নতুন অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল, যা মূলত ছিল ‘এয়ারবার্স্ট’ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র থেকে উচ্চগতির ১ লাখ ৮০ হাজার টাংস্টেন পেলেট (ছররা গুলি) চারদিকে ছড়িয়ে পড়ে, যা চারপাশে ব্যাপক বিধ্বংসী প্রভাব ফেলে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৃঢ়তার সঙ্গে দাবি করেন, এটি কোনো ভুল ছিল না বরং ইরানি বেসামরিক নাগরিকদের ওপর নতুন অস্ত্রব্যবস্থার ধ্বংসক্ষমতা পরীক্ষার একটি পরিকল্পিত সিদ্ধান্ত ছিল।

যুক্তরাষ্ট্রের এই হামলাকে চরম অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড একটি স্পষ্ট এবং জঘন্য যুদ্ধাপরাধের শামিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ইরানের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে: তেহরান

আপডেট সময় : ০৬:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬