ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাংলাদেশিদের জন্য মিশরে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

বাংলাদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করেছে মিশর। সংশ্লিষ্ট মিশরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মিশরের ওপর দিয়ে অন্য কোনো দেশে ভ্রমণের আগে ঢাকাস্থ মিশরীয় দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই সংগ্রহ করতে হবে। এছাড়া ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিটও থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভ্রমণপথে মিশরকে অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি মিশরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল হবে। এর মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকাও একটি শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের অনুরোধ জানিয়েছে দূতাবাস। আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বাংলাদেশিদের জন্য মিশরে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬