ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পদ্মা সেতুর কাছে ট্রলারডুবি: ২৩ কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ ব্যবসায়ী আইয়ুব আলী (৪৫) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর রহমান মিস্ত্রির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২৮টি কোরবানির গরু নিয়ে ২০ জন ব্যবসায়ী ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। ট্রলারে থাকা ২০ জন ব্যবসায়ীর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে পাঁচটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২৩টি গরু স্রোতে ভেসে গেছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, বৈরী আবহাওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মার সেতুর নিচে ডুবে যায়। দুর্ঘটনার পর ১৯ জন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। নদীতে তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ শুরু হবে বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ট্রলারডুবির খবর পেয়ে লৌহজং থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে প্রচণ্ড ঢেউ ও বাতাস থাকায় উদ্ধারকাজ করা সম্ভব হয়নি। নদীর স্রোত কমলে উদ্ধারকাজ শুরু করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

পদ্মা সেতুর কাছে ট্রলারডুবি: ২৩ কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

আপডেট সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬