ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

অনুমোদনহীন পশুর হাট: ছাত্রদল নেতা বহিষ্কার

কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের মাঠে অনুমতি ছাড়াই পশুর হাট বসানোর ঘটনায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে বহিষ্কারের পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানোর কোনো সুযোগ নেই এবং তারা এ ধরনের কোনো অনুমতিও প্রদান করেনি। তবে বহিষ্কৃত ওই নেতা নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হাট বসানোর উদ্যোগ নিয়েছিলেন। যদিও তিনি তার দাবির সপক্ষে কোনো লিখিত প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

অনুমোদনহীন পশুর হাট: ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬