ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এলাকায় পানির তীব্র সংকট থাকায় আগুন নেভাতে দমকলকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির ঘরবাড়ি ও রাস্তার পাশের বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে থাকা অনেকেই অভিযোগ করেছেন, আগুনের তীব্রতা বেশি হওয়ায় সবকিছু রক্ষা করা সম্ভব হয়নি। সম্প্রতি ওই বস্তিটি উচ্ছেদ নিয়ে প্রশাসনের সাথে বস্তিবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ভয়াবহ এই আগুনে ঈদের আগে অনেকেই সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৯:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬