ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নতুন কোচের অধীনে সান মারিনোর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: জামাল ভূঁইয়ার নতুন আশা

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচকে সামনে রেখে সোমবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে অধিনায়ক হিসেবে থাকছেন জামাল ভূঁইয়া। যদিও বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ হাভিয়ের কাবরেরার সময়ে তিনি নিয়মিত খেলার সুযোগ পেতেন না, তবে নতুন কোচ থমাস ডুলির অধীনে নিজেকে নতুন করে প্রমাণের আশা করছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

জাতীয় দলে ২০১৩ সালে অভিষেক হওয়ার পর থেকে জামাল ভূঁইয়া ধারাবাহিকভাবে খেলে আসছেন। দলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তিনি বর্তমানে ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছেন। যদিও পুরো ৯০ মিনিট একই গতিতে খেলা তার জন্য আগের মতো সহজ নয়, তবুও তাকে দলে রেখে অধিনায়কত্ব দিয়েছিলেন কাবরেরা। তবে খেলার সুযোগ কমে যাওয়ায় জামাল কিছুটা অসন্তুষ্ট ছিলেন।

সোমবার সান মারিনো ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে জামাল ভূঁইয়া নতুন শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘নতুন কোচের অধীনে আমরা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। যিনি আগে ছিলেন, তিনি আসলে আমাকে পছন্দ করতেন না, এটা সবাই জানে। আশা করি, নতুন কোচের অধীনে নতুন শক্তি নিয়ে নতুনভাবে শুরু হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

ফিফা র‍্যাঙ্কিংয়ের তলানির দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ নিয়ে জামাল বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘প্রত্যাশা অবশ্যই অনেক বড়। প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলবো, তাই অনুভূতিটাও একটু আলাদা। কারণ ওখানকার আবহাওয়া এশিয়ার চেয়ে পুরোপুরি ভিন্ন। সেই আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পথ খুঁজে নিতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।’

এই প্রস্তুতি ক্যাম্পে মোট ৩০ জন ফুটবলারকে রাখা হয়েছে। সোমবার ১৬ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা আগামীকাল যোগ দেবেন। এছাড়া হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যুক্ত হবেন। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, বসুন্ধরার খেলোয়াড়রা যোগ দেওয়ার পর তারা তারেক কাজীকে নিয়েও কাজ করছেন। ২৯ মে তার আসার কথা রয়েছে, যদি তা সম্ভব না হয়, তবে ভুটান থেকে তাকে সান মারিনো নেওয়ার চেষ্টা করা হবে।

আজ বিকেলে কিংস অ্যারেনায় ১৬ ফুটবলারকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক থমাস ডুলি তার নতুন অধ্যায় শুরু করবেন। এরই মধ্যে তার ইতালিয়ান সহকারী কোচ মার্কো ব্রুনোও ক্যাম্পে যোগ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির আর্থিক সহায়তা বন্ধের আবেদন: আইসিসির দ্বারস্থ আমিনুল ইসলাম বুলবুল

নতুন কোচের অধীনে সান মারিনোর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: জামাল ভূঁইয়ার নতুন আশা

আপডেট সময় : ০৪:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬