ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঝড়ো আবহাওয়ায় ঢাকার আকাশে অবতরণ করতে পারেনি দুটি ফ্লাইট, একটি কলকাতায় ও অন্যটি চট্টগ্রামে ফিরে যায়

প্রতিকূল ঝড়ো আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। আকাশে কিছুক্ষণ চক্কর দেওয়ার পর একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতার দিকে এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামের দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এসব ফ্লাইট অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

বিমানবন্দর সূত্র অনুযায়ী, চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা থাকলেও, ঢাকার আকাশে প্রতিকূল আবহাওয়ার কারণে অবতরণ করতে না পেরে সেটি ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা করে।

একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও অবতরণের শেষ পর্যায়ে এসেও ঢাকায় নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

ঝড়ো আবহাওয়ার কারণে এই সময়ে কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের মতো আরও কয়েকটি ফ্লাইটের সূচিতেও বিঘ্ন ঘটে এবং নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার পর দুপুর সাড়ে ১২টার পর থেকে পর্যায়ক্রমে ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকার আকাশে ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছিল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির আর্থিক সহায়তা বন্ধের আবেদন: আইসিসির দ্বারস্থ আমিনুল ইসলাম বুলবুল

ঝড়ো আবহাওয়ায় ঢাকার আকাশে অবতরণ করতে পারেনি দুটি ফ্লাইট, একটি কলকাতায় ও অন্যটি চট্টগ্রামে ফিরে যায়

আপডেট সময় : ০৩:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬