ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা: মাওয়া প্রান্তে নেই যানজট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষেরা বাড়ি ফিরতে শুরু করলেও এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কোনো প্রকার যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

ঈদের আর মাত্র তিন দিন বাকি থাকলেও মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ দেখা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে, আগামী সোমবার থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।

পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৩ হাজার ২৭৯টি যানবাহন পার হয়েছে এবং এই প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা, ক্রেডিট টোল ৪০ হাজার ৬০০ টাকা ও ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে দুই লাখ ১৮ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৭২০টি যানবাহন পারাপার হয়েছে। এই প্রান্ত থেকে নগদ এক কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা, ক্রেডিট ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য ছয়টি দল কাজ করছে। এর মধ্যে চারটি স্থানে চেকপোস্ট এবং দুটি মোবাইল টিম সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগে বড় সাফল্য: হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি হলো ৩৪০৯ পুরোনো মামলা

পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা: মাওয়া প্রান্তে নেই যানজট

আপডেট সময় : ১০:০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬