আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ও কোরবানির পশুর হাট নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, হাটের নির্ধারিত সীমানা ও স্কেচ ম্যাপের বাইরে কোনোভাবেই সড়কের ওপর পশু ক্রয়-বিক্রয় করা যাবে না। পশু লোড-আনলোডের জন্য হাটের ভেতরেই পর্যাপ্ত জায়গা খালি রাখতে হবে এবং হাটের জায়গা অপ্রতুল হলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এছাড়া, সড়কে চলাচলকারী পশুবাহী ট্রাকের সামনে গন্তব্যের হাটের নাম সম্বলিত ব্যানার টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মহাসড়ক বা গুরুত্বপূর্ণ সড়কের পাশে পশুর হাট ইজারা দেওয়া যাবে না। যদি ফিডার রোডের পাশে হাট বসে, তবে সড়ক ও হাটের মাঝে অন্তত ছয় ফুট উঁচু প্রাচীর দিতে হবে। এছাড়া, হাটের আশেপাশে যত্রতত্র গাড়ি পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ গাড়ি ডাম্পিং করা হবে। হাটের শৃঙ্খলা রক্ষায় ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 























