জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ ও চেতনার প্রতীক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, নজরুল ছিলেন পরাধীন জাতির জন্য এক আলোকবর্তিকা, যিনি শোষন, অসাম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, নজরুল শুধু বাংলা সাহিত্যেরই নন, বরং মানবতা ও স্বাধীনতার পক্ষে বিশ্বজনীন কণ্ঠস্বর। তার সাহিত্য ও দর্শন আমাদের মুক্তিযুদ্ধে এবং শোষণমুক্ত সমাজ গঠনে সবসময় অনুপ্রেরণা জুগিয়ে আসছে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে কবির প্রাসঙ্গিকতা আজও সমানভাবে বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























