আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে তেহরান তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি হয়নি বলে জানিয়েছে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রটি আরও জানিয়েছে যে, আন্তর্জাতিক শক্তির সঙ্গে ইরানের যে প্রাথমিক বা খসড়া চুক্তি হতে যাচ্ছে, সেখানে পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।
ওই সূত্র আরও স্পষ্ট করে বলেছে, ‘পারমাণবিক ইস্যুটি মূলত একটি চূড়ান্ত চুক্তির আলোচনায় সমাধান করা হবে এবং তাই এটি বর্তমান চুক্তির অংশ নয়। ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বা স্থানান্তরের বিষয়ে কোনও ধরনের চুক্তি বা সমঝোতা হয়নি।’
রিপোর্টারের নাম 























