ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে’ এগোচ্ছে। তবে, তিনি তার প্রতিনিধিদের তেহরানের সঙ্গে কোনো চুক্তি করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আমি আমার প্রতিনিধিদের চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে জানিয়ে দিয়েছি এবং সময় এখন আমাদের পক্ষেই রয়েছে।’ এর আগে, শুক্রবার রাতে ট্রাম্প দাবি করেছিলেন যে, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে’।

মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেছেন যে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে অবরোধ রয়েছে, তা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। তিনি বলেন, ‘একটি চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই জলসীমায় মার্কিন নৌবাহিনীর অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে।’

চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার ওপর জোর দিয়ে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটিকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনও ভুল করা যাবে না!’ তবে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে স্বীকৃতি নয়, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনেই অনড় ইরান

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নয়: ট্রাম্প

আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬