দীর্ঘদিন ধরে চলা অসহনীয় তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির দেখা পেয়েছে রাজধানীবাসী। রবিবার বিকেলে ঢাকার বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ প্রায় ঘণ্টাখানেক স্থায়ী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে দিনের তীব্র গরম অনেকটা কমে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রিপোর্টারের নাম 























